• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে এবং এসব স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহ কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

কেরামাত বিয়েসকারামিতদ বলেন, “গতকাল (শনিবার) রাতে তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েল বিমান বাহিনীর বোমায় আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৪ জন নিহতও হয়েছে। নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান বাহিনীর বোমায় তেলের ডিপোগুলোতে বিশাল আকারে আগুন জ্বলছে।

 

সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ