• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

থাই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে থাই পতাকাবাহী জাহাজ ‘মায়ুরি নারি’র ওপর গতকাল যে হামলা হয়েছে, সে বিষয়ে ‘ঘটনার প্রকৃত তথ্য’ জানতে এই বৈঠক ডাকা হয়েছে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, হামলার পর তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন।

প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে বুধবার (১১ মার্চ) পৃথক তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলার শিকার হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন এবং বর্তমানে এটি একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘স্টার গুইনেথ’। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক সুরক্ষিত আছেন।

তথ্যসূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ