• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ওয়াশিংটনেও কি হামলা চালাল ইরান

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন।

স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে অথবা এটি কোনো সামরিক হামলা কিনা।

তবে বরাবরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব।

এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক সতর্কবার্তায় জানিয়েছিল যে, ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন শনাক্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনাক্যাম্পের ওপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন শনাক্ত করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। পরিস্থিতির ওপর অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি।

ফোর্ট ম্যাকনায়ারের ওপর ড্রোনের উপস্থিতির কারণে কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ