• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইসরাইলি সেনাবাহিনীতে ইরানের গুপ্তচর

রিপোর্টার: / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনীতেও ইরানের গুপ্তচর প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দখলদার বাহিনী। এ অভিযোগে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে অবৈধ উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটির পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করলেও তিনি ইসরাইলের গর্ব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে তথ্য ইরানের কাছে ফাঁস করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

ইসরাইলি পুলিশ শুক্রবার (২০ মার্চ) জানায়, তারা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত সেনাবাহিনীর একজন রিজার্ভিস্টকে (অস্থায়ী সেনা) ইরানের কাছে গোপন তথ্য পাচারের সন্দেহে গ্রেপ্তার করেছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এক যুদ্ধে লিপ্ত, ঠিক সেই সময়ে এ গ্রেপ্তারের খবর এল।

ইসরাইলি পুলিশ জানায়, জেরুজালেমের বাসিন্দা ২৬ বছর বয়সী রাজ কোহেন, যিনি আয়রন ডোম সিস্টেমে রিজার্ভিস্ট হিসেবে দায়িত্বরত ছিলেন, তাকে সম্প্রতি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, কয়েক মাস ধরে এই নাগরিক ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং তাদের নির্দেশনায় বিভিন্ন নিরাপত্তা মিশন সম্পন্ন করেছেন, যার মধ্যে সংবেদনশীল নিরাপত্তা তথ্য পাচারও অন্তর্ভুক্ত ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।

ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও, কিছু কৌশলগত স্থানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসরাইলি উদ্ধারকারী সংস্থা ও কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রামাল্লাহ ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখল করা পশ্চিম তীরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন।

সূত্র: হারেৎজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ