• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’

রিপোর্টার: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান বলে খবর বেরিয়েছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনো এটি সরাসরি নিশ্চিত করেনি।

লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল এক্সে লিখেছেন, ‘ইরান এখন হুমকি দিচ্ছে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্র্যাফিকের ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে।’ মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন।

লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সব কিছুই এই তারের উপর নির্ভরশীল।

এদিকে তার স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ