• আজ- রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ ট্রেজারি বিল ও বন্ড বিক্রি: সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ইহুদির ঘরে জন্ম, মুসলিম পরিবারে বিয়ে, পোড়ানো হয় জায়েদ খানের মায়ের দেহ

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিনোদন ডেস্ক: জায়েদ খানরা সব ভাইবোন নিজেদের পরিচয়ে পরিচিত বলিউডে। তার মা জেরিন খানও ছিলেন চিত্রনায়িকা। জায়েদের বাবা সঞ্জয় খানকে বিয়ে করে ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে মৃত্যুর পর তাকে হিন্দু ধর্মের রীতি মেনে দাহ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইহুদি পরিবারে জন্ম হয় জেরিনের। বাবার বাড়ির সবাই এ ধর্মে বিশ্বাসী ছিলেন। পারিবারিক সূত্রে তিনিও পালন করতেন। ১৪ বছর বয়সে সঞ্জয় খানের সঙ্গে দেখা হয় জেরিনের। অভিনয়ে নাম লেখানোর পর গভীর প্রেমে আবদ্ধ হন তারা।

১৯৬৬ সালে মুসলিম রীতি মেনে বিয়ে হয় সুঞ্জয়-জেরিনের। এ সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে শেষ ইচ্ছা ছিল সনাতন ধর্ম অনুযায়ী নিজের মরদেহ দাহের। সন্তানরাও রেখেছিলেন কথা।

গত বছর নভেম্বর মাসে প্রয়াত হন জেরিন খান। তার তিন সন্তান সুজান, জায়েদ ও ফরাহ মায়ের সেই ইচ্ছা পূরণ করেন। দাহ করা হয় মরদেহ। যদিও এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অনেকের আপত্তি ছিল মুসলিম জেরিনের মরদেহ দাহতে। সেসবে কান দেননি জায়েদ ও তার বোনেরা।

বরং যাদের আপত্তি ছিল তাদের উদ্দেশে জ়ায়েদ বলেন, ‘‘তোমার মায়ের শেষ ইচ্ছা যা-ই হোক, তা পূর্ণ করা উচিত। অন্যরা কী বলল, তাতে কিছু যায় আসে না। লোকে যতই বিদ্বেষ ছড়াক, আমি তাদের দোষ দিই না। দুর্ভাগ্যবশত পরিস্থিতি এমনই। সেই পরিস্থিতি বদলাতে সময় লাগবে। কিন্তু আমরা নিজেদের একটি ধর্মনিরপেক্ষ পরিবার হিসেবেই পরিচয় দিই এবং এর কারণে কেন এমনটা করলাম সেটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ