• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সফলভাবে অনুপ্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ইরানের হান্দালা সাইবার গ্রুপ। একই সঙ্গে ইসরাইলের কোনো সামরিক অবকাঠামোই আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গ্রুপটির এক বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।

তাদের দাবি, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন্ড টেকনোলজিস-এর নেটওয়ার্কে জটিল সাইবার হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে সব সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ইসরাইলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামোর ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করে।

হান্দালা গ্রুপ আরও দাবি করে, তারা যে শীর্ষ গোপন তথ্য সংগ্রহ করেছে তা সরাসরি প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলিদের উদ্দেশে সতর্কবার্তায় গ্রুপটি জানায়, যে পাসওভার তারা উদযাপন করে, তা শিগগিরই অমলিন দিনে পরিণত হবে। এখন থেকে কোনো কমান্ড বা প্রতিরক্ষা কেন্দ্রই প্রতিরোধ বাহিনীর হামলা থেকে নিরাপদ থাকবে না বলেও দাবি করা হয়।

বিবৃতির শেষে বলা হয়, এটি ইসরাইলের মিথ্যা নিরাপত্তাবোধ ভেঙে পড়ার সূচনা মাত্র। সামরিক মানদণ্ড মেনে তৈরি যত উন্নত সিস্টেমই হোক না কেন, প্রতিরোধ বাহিনীর সাইবার সক্ষমতার সামনে কিছুই অক্ষত থাকবে না বলেও পুনর্ব্যক্ত করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ