• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরান নয়, সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা চালাল কে?

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরানের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)।

এই বাহিনী জানায়, গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হয়েছে। তবে এর দায় আইআরজিসির নয়। হামলাটি ইসরাইল চালিয়েছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই বিবৃতি এল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে, ইরানি এই হামলা সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করেছে।

জার্নাল জানিয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত আগুন এবং সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, সেখানে আসলে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছিল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

আইআরজিসি জার্নালের ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে যে, এই হামলায় ‘ইরানি সশস্ত্র বাহিনীর একেবারেই কোনো সম্পর্ক নেই’ এবং এই অঞ্চলে ইসরাইলি কৌশল বিবেচনা করলে এটি ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের দ্বারা পরিচালিত হয়েছে’।

বিবৃতিতে মুসলিম দেশগুলোকে ‘অঞ্চলে জায়নবাদী শাসনের প্ররোচনা’ সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে, প্রতিবেশীদের উচিত ‘অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত মার্কিন-জায়নবাদী আন্দোলনের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা।’

সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ