• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

শ্যামনগরে জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, আইনি ব্যবস্থার আহ্বান

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকিতে সরকারি খাস জমি দখলের অভিযোগের মধ্যে যুবদল নেতা জি.এম. হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সিদ্ধান্তে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এর আগে, নওয়াবেঁকি এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখলের অভিযোগ ওঠে জি.এম. হাবিবুল্লাহর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান অভিযোগ করেন, বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে জমি দখল করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটুলিয়া মৌজার ৫১৫৮ দাগের জমি সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তারা। সম্প্রতি ওই জমি দখল করে সেখানে দলীয় সাইনবোর্ড টাঙানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তকে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে শোনা যায়, এসপি, ডিসিও আমার কিছুই করতে পারবে না। এমন বক্তব্যে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জি.এম. হাবিবুল্লাহকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আফরোজা আখতার বলেন, অভিযোগটি এখনো তার নজরে আসেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার জমি পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ