• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কুশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জাহিদ হোসাইন বলেছেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করবো। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।

 

তিনি বলেন, কুশখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এখনই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম মারাত্মক সামাজিক অবক্ষয়ের মুখে পড়বে। তাই মাদক নির্মূলে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন।

 

জাহিদ হোসাইন আরও বলেন, ইউনিয়নবাসী আমাকে সমর্থন দিয়ে মূল্যবান ভোটে নির্বাচিত করলে প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী এবং তাদের পৃষ্ঠপোষকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে ওই কমিটি সকলের সঙ্গে সমন্বয় করে মাদক সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ