• আজ- রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সুদি মিজানের ফাঁদে পড়ে সর্বশান্ত একাধিক পরিবার: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নিখোঁজ নারী ও মাথাবিহীন লাশ—এক খুনের রোমহর্ষ যোগসূত্র সংরক্ষিত নারী আসনে প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’, হাসনাত আবদুল্লাহকে স্পিকার লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল, আছেন যারা ঝড়ের কবলে পড়ে সাতক্ষীরাi সুন্দরবন নৌকা ডুবি, চার মৌয়াল উদ্ধার, নিখোঁজ-৪ খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হলো- লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি।

গালিবাফের মতে, ওই দুই শর্ত হলো — লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়।

বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে, যা সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

পাকিস্তানে শনিবা বিকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। ইরানের প্রতিনিধি দল এখন পাকিস্তানে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ