• আজ- সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী: সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষক আশা ভোঁসলে মারা গেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

আশা ভোঁসলে মারা গেছেন

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে বুকে ব্যাথা নিয়ে শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তাঁর। কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালে ভর্তির পর গায়িকার নাতনি জনাই ভোঁসলে সামাজিক মাধ্যম একটি পোস্ট লিখেছিলেন, আমার ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সবার কাছে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। শীঘ্রই আমরা ভালো খবর দেব।’

টানা সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে রাজত্ব করেছেন আশা ভোঁসলে। হাজার হাজার গান আর অসংখ্য কালজয়ী সুরের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিগগিরই তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ