• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম

রিপোর্টার: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা তেলবাহী ট্যাংকার মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে শিপিং ডেটা থেকে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিচ স্টারি নামের এই জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাংকার হিসেবে প্রণালিটি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলারের ডেটায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডেটা অনুযায়ী, ‘রিচ স্টারি’ একটি মাঝারি আকারের ট্যাংকার, যা প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছে। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে সর্বশেষ এ কার্গোটি লোড করা হয়।

এ ছাড়া জাহাজটিতে চীনা মালিকানার পাশাপাশি চীনা নাবিকরাই কর্মরত রয়েছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ