• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় দাবি করেছেন, তিনি বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এটি হবে তার ‘১০ম’ সাফল্য।

ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করতে পেরে আমি সম্মানিত, আর এটি হবে আমার ১০ম।’ এর আগে তিনি ৮টি যুদ্ধ শেষ করার দাবিও করেছিলেন। সাম্প্রতিক ইরান যুদ্ধ—যা যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিলে শুরু করেছিল—তাকে নবম হিসেবে ধরা হচ্ছে, আর লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযানকে দশম হিসেবে উল্লেখ করেছেন তিনি।

তবে বাস্তবে এই সংঘাতগুলোর কোনোটিতেই এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি হলেও তা অস্থায়ী, আর ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ৮ এপ্রিল থেকে।

হোয়াইট হাউসের মতে, ট্রাম্প যেসব ৮টি যুদ্ধ শেষ করার দাবি করেছেন, সেগুলো হলো—ইসরাইল ও হামাস, ইসরাইল ও ইরান, পাকিস্তান ও ভারত, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া, এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাত।

তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, এসব দাবির কিছু ক্ষেত্রে আংশিক সত্যতা থাকলেও অনেক ক্ষেত্রেই ‘যুদ্ধ’ বলতে স্বল্পমেয়াদি সংঘর্ষ বা দীর্ঘদিনের উত্তেজনার সাময়িক উত্তাপকে বোঝানো হয়েছে।

উদাহরণ হিসেবে, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা কিছুটা স্বীকৃত হতে পারে। তবে অন্য অনেক ক্ষেত্রে সংঘাত মাত্র কয়েকদিন স্থায়ী ছিল বা পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না।

বিশেষ করে মিশর ও ইথিওপিয়ার মধ্যে যে ‘যুদ্ধ’ উল্লেখ করা হয়েছে, তা আসলে একটি কূটনৈতিক বিরোধ—যেখানে কোনো সরাসরি সামরিক সংঘর্ষই ঘটেনি।

এছাড়া ওয়াশিংটনে শান্তিচুক্তি স্বাক্ষরের পরও রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এসব চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ