• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’

রিপোর্টার: / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।’

বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান ‘কখনো বিবেচনাই করেনি’। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি।

এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে ২ হাজার কোটি ডলারের একটি চুক্তির কথাও ভাবছে।

দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ