• আজ- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন  প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ফেলান ‘তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন’। তার স্থলে নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন।

সূত্রগুলোর মতে, এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের ‘অবৈধ নির্দেশ না মানার’ পরামর্শ দেয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি—এ জন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গেও তার মতবিরোধ ছিল, বিশেষ করে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে।

আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, এটি একটি নাটকীয় পরিবর্তন, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অভিযানে ব্যাপকভাবে জড়িত। যদিও অনেক অভিযানের নেতৃত্ব দেবে সেন্টকম এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান। তারপরও এটা বেশ বড় একটি পরিবর্তন, বিশেষ করে অবরোধের ওপর ট্রাম্পের নির্ভরতার কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ