• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ১০ হজার বিঘা ধানের জমিতে লোনাপানি তুলেছে একটি চক্র: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ফরিদপুরে শিক্ষা কর্মকর্তা কালিগঞ্জের সন্তান রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা পাইকগাছা বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তীব্র গরমে পুড়ছে সাতক্ষীরা: ঘনঘন লোডশেডিংএ চরম ভোগান্তি হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন

স্থানীয় নির্বাচন: যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর আজ শনিবার (২৫ এপ্রিল) প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। পশ্চিমতীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল-বালাহ’র বাসিন্দারা সময় সকাল ৭টা থেকে ভোটপ্রদান শুরু করেছে।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল বলছে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন দেইর আল-বালাহ শহরের ভোটাররা।  ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি।

দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল।  অন্যদিকে, পশ্চিমতীরে ফিলিস্তিনি অথরিটি  নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন চালু ছিল। তবে এবারের নির্বাচনের ফলাফল হামাস মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইসরাইলের অধিকৃত পশ্চিমতীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার নিবন্ধিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ