• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ফরিদপুরে শিক্ষা কর্মকর্তা কালিগঞ্জের সন্তান রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা পাইকগাছা বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তীব্র গরমে পুড়ছে সাতক্ষীরা: ঘনঘন লোডশেডিংএ চরম ভোগান্তি হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন ট্রাম্পের নৈশভোজে হামলা: হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া নাহিদা বৃষ্টিও আর বেঁচে নেই

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি।

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের জামিল লিমনও। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় জামিল ও ১০টা নাগাদ নাহিদাকে সবশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার জামিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

এরপর নাহিদার ভাই জাহিদ তার বোনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি ফেসবুকে জানান, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এরপর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই খবর তিনি জেনেছেন ফ্লোরিডার পুলিশের কাছ থেকে। এমনকি তার বোনের মৃতদেহ পাওয়ার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে এখনো পাওয়া যায়নি, উদ্ধার করা যায়নি। গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবেহ নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের লাশ। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি আসলে ডিসপোজ করছিল।’

জাহিদ আরও বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না।…সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’

বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে ছিল দেহের একটি অংশ। তার সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ