• আজ- সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার কাস্টমস কর্মকর্তাকে কীভাবে হত্যা করা হয়, জানাল র‌্যাব লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি

২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জানজান প্রদেশে ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর বা আইআরজিসি ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার টুকরো এবং বিস্ফোরণ না হওয়া কয়েক ডজন রকেট ও মিসাইল আবিষ্কার করে নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাংকার বাস্টার বোমাও ছিল, যার প্রতিটির ওজন ২ হাজার পাউন্ড।

আইআরজিসির জানজান প্রদেশ শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে বিরতির সময় বিশেষ দল প্রদেশজুড়ে তল্লাশি চালিয়ে এই অবিস্ফোরিত অস্ত্রগুলো খুঁজে বের করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বিছানোর মাধ্যমে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দূষিত করার চেষ্টা করেছিল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও পাওয়া গেছে। এগুলো সংবেদনশীল স্থান বা কৃষিজমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট ৫২টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। ১০টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনটি জিবিইউ-৫৭ বাংকার বাস্টার বোমা আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। একই ধরনের আরও একটি অক্ষত বোমা উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।

এ ছাড়া ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি জিবি-৩৯ ক্রুজ মিসাইলও পাওয়া গেছে। আইআরজিসি জানিয়েছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলগুলো জানজান প্রদেশের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।

সূত্র– তাসনিম নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ