• আজ- সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার কাস্টমস কর্মকর্তাকে কীভাবে হত্যা করা হয়, জানাল র‌্যাব লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি

আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলার কয়েক ঘণ্টা পর সিবিএস নিউজের নোরা ও’ডনেলের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারের একপর্যায়ে ও’ডনেল যখন হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন।  দাবি করেন যে, তিনি ধর্ষক বা শিশুকামী নন।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’

তবে ট্রাম্প প্রশ্নটি উপেক্ষা করে বলেন, ‘আমি পেডোফাইল (শিশুকামী) নই।’

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে অ্যালেন তার ঘোষণাপত্রে বিতর্কিত কথা লিখেছেন বলে ধারণা করেন ট্রাম্প। যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনি একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়লেন? আমাকে এমন সব বিষয়ের সঙ্গে জড়ানো হয়েছে, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত হয়েছি।’

হামলাকারী সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল। সে একসময় খ্রিস্টান ছিল, তারপর খ্রিস্টবিরোধী হয়ে যায়। সম্ভবত সে খুবই অসুস্থ মানসিকতার লোক ছিল।’

ট্রাম্প আরও দাবি করেন, গুলির শব্দ শোনার পর মোটেই ‘উদ্বিগ্ন ছিলেন না’  তিনি।

তিনি বলেন, ‘আমি জীবন বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।’

 তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ