• আজ- সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার কাস্টমস কর্মকর্তাকে কীভাবে হত্যা করা হয়, জানাল র‌্যাব লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা আফ্রিদির ওপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি।  তিনি লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।

এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।  ৬৭ বছর বয়সি হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে।

এর আগে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান।  তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

গত বছরের মার্চে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল ওরফে কাতাল সিন্ধিও পাকিস্তানের জেলাম অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি হামলারও অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে, যেখানে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

 

তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ