• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

রিপোর্টার: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই চাপ প্রয়োগের প্রচারণা শুরু হয়। তিনি বলেন, আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নিয়েছি এবং বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ (স্থগিত) করা হচ্ছে।

বেসেন্ট আরও জানান, ইরান থেকে তেল ক্রেতাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ মার্কিন পদক্ষেপকে উপহাস করে বলেছে, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কেবল বৃদ্ধিই পাবে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ