• আজ- শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ইরান যুদ্ধে বড় ব্যবধানে জয় চান ট্রাম্প

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়লাভ করেছে। তবে তিনি আরও বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করতে চান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই জিতেছি, কিন্তু আমি আরও বড় ব্যবধানে জিততে চাই। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী—সব ধ্বংস করেছি। তাদের বিমান প্রতিরক্ষা, রাডার—সবকিছুই ধ্বংস করা হয়েছে। তাদের নেতৃত্বও ধ্বংস হয়ে গেছে।’

ট্রাম্প আরও দাবি করেন, এই যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির পুনরুদ্ধারে অন্তত দুই দশক সময় লাগতে পারে।

তিনি বলেন, ‘আমরা যদি এখন সরে যাই, তাদের পুনর্গঠন করতে ২০ বছর লেগে যাবে—যদি তারা আদৌ তা করতে পারে।’

তবে এতকিছুর পরও ট্রাম্পের মতে, এটুকু যথেষ্ট নয়। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে নিশ্চিত গ্যারান্টি প্রয়োজন।

তিনি বলেন, ‘এটা আসলে যথেষ্ট নয়। আমাদের এমন নিশ্চয়তা চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তার ভাষায়, ‘এই মুহূর্তে তাদের অর্থনীতি ধসে পড়ছে, মূল্যস্ফীতি প্রায় ১০০ শতাংশের কাছাকাছি। আমরা শতভাগ কার্যকর অবরোধ আরোপ করেছি বলে তারা তেল রপ্তানি করতে পারছে না।’

তথ্যসূত্র: আল আরাবিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ