• আজ- সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার?

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: কড়া নিরাপত্তায় চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটের অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৮৪ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১০৭ আসনে এগিয়ে।

পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়। সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।

চলতি বছরের নির্বাচনি ফলাফল কোনদিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। তবে তৃণমূলও সরকার গঠনের জন্য আশাবাদী।

সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ