• আজ- সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

পরাজয়ের মুখে দল, মমতার প্রতিক্রিয়া কী?

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে এবার ইতিহাস গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। দলটি এগিয়ে আছে নির্বাচনি ফলে। বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জানিয়ে দিলেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।

তিনি ওই বার্তায় বলেছেন, এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।

মমতার দাবি, নির্বাচনি ফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’।

নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন।

তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।

‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলেও তিনি মন্তব্য করেছেন। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতেও আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ