• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য মালিতে বুধবার (৬ মে) রাতে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা দুটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সরকারপন্থি আত্মরক্ষাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন বলে বৃহস্পতিবার (৭ মে) রয়টার্সকে জানিয়েছেন তিনটি সূত্র।

মালিতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।  গত এপ্রিলের শেষ দিকে আল-কায়েদা-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আলৃ-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ-প্রধান বিদ্রোহী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) একযোগে মালিজুড়ে হামলা শুরু করার পর থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল।

সূত্র তিনটি জানিয়েছে, হামলাকারীরা মপতিৃ অঞ্চলের দুটি এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর কাছের শহর ব্যাংকাসের এক বাসিন্দাও বুধবার রাতের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং লুটপাট করে।’

নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই অঞ্চলে সন্ত্রাসী হামলা ঠেকাতে মালির সেনাবাহিনীর মিত্র হিসেবে স্থানীয় আত্মরক্ষাবাহিনী ও শিকারি দলগুলো প্রায়ই গ্রামগুলো পাহারা দেয়।

এ ঘটনায় মালির সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ