• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় হিন্দুত্ববাদী বিজেপি সেখানে প্রথমবারের মতো সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্য মন্ত্রীরাও আজ শপথ নেন। যারমধ্যে অগ্নিমিত্রা পাল রয়েছেন। তাদের শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর অগ্নিমিত্রা পাল বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পোড়ানো… আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই কি এটি হচ্ছে কিনা।

তিনি আরও বলেন, শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি। আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।

সূত্র: দ্য স্টেটসম্যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ