• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

রিপোর্টার: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা।

এদিকে, বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রস্তাবটি দেখেছি। প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই।’

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৩ মে) চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট।  চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি দুদিনে দুই দফার বৈঠক করেন।  এসব বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই বিশ্ব নেতা।

তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ