• আজ- সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত: স্বস্তিতে ১০ গ্রামের মানুষ মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কালিগঞ্জে বীর নিবাসের নামে টাকা আত্মসাৎ: ফেরত চেয়ে বৃদ্ধার আকুতি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

গত ১২ মে দৈনিক দৃষ্টিপাতসহ কয়েকটি পত্রিকায় “চাঁদপুরে সরকারী গাছ কাটার অভিযোগ” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত পক্ষে, ওইদিন আমি আমার সম্পত্তিতে থাকা গাছ কাটার সময় ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেন। আমি আইনের উপর শ্রদ্ধা রেখে কাজ বন্ধ করে পরে প্রশাসন দিয়ে জমি পরিমাপ করি।

তাতে দেখা যায়, ওই গাছগুলো আমার নিজস্ব সম্পত্তির মধ্যেই আছে এবং প্রশাসনের নির্দেশক্রমে গাছগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহল প্রশাসনকে ভূল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে এধরনের ঘটনা ঘটিয়েছে ও সাংবাদিকদেরও একই ভাবে ভূল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করালেও প্রকৃত সত্য তুলে ধরা হয়নি। আমি সুনামের সহিত সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। সমাজে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি স্থানীয় কুচক্রী মহল সাংবাদিকদের ভূল বুঝিয়ে ওই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মহিদুল ইসলাম
পিতা- মৃত আশরাফুজ্জামান আশু
ভালুকা-চাঁদপুর, সদর সাতক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ