• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো

রিপোর্টার: / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাথা নত করতে হয়েছে আল-নাসরকে। শেষ বাঁশি বাজার পর দলের বাকি সবাই মাঠে দাঁড়িয়ে রুপার মেডেল নিয়েছেন।

কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে ছিলেন না। মেডেল অনুষ্ঠান এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে গেছেন তিনি। সেই রাতের সবচেয়ে আলোচিত ছবি হয়ে উঠেছে রোনালদোর এই প্রস্থান।

ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছিল দলটি। দলের প্রায় সব খেলোয়াড় মাঠে ছিলেন। কোচ হোর্হে হেসুসের এই দল রোনালদোর আল-নাসর যুগে প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা জিতবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঠে দুর্বল পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত হার। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দলটির।

শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে বিধ্বস্ত রোনালদোর চেহারা। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর সরাসরি হাঁটতে শুরু করেন ড্রেসিংরুমের দিকে। আর ফিরেও তাকাননি। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রুপার মেডেল নেন কিছুক্ষণ পর। কিন্তু রোনালদো তখন সেখানে ছিলেন না।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সৌদি আরবে আসার পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারছেন না। এই হার যেন সেই হতাশার আরেকটি অধ্যায় যোগ করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ