• আজ- সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত: স্বস্তিতে ১০ গ্রামের মানুষ মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কালিগঞ্জে বীর নিবাসের নামে টাকা আত্মসাৎ: ফেরত চেয়ে বৃদ্ধার আকুতি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের । ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ১৭ মে  সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশের সীমিত ভূমির দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা পূর্ণ ব্যবস্থাপনা নিশ্চিত করন এবং ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী সাতক্ষীরায় সাতটি উপজেলায় আমি অফিস ভূমি অফিস দুটি পৌর ভূমি অফিস,এবং ৫৬ টি ইউনিয়ন ভূমি অফিসে কাজ করে যাচ্ছে।

 

এছাড়াও সম্প্রতি ব্যক্তি উদ্যোক্তাগণের ব্যবস্থাপনায় ৪৩ টি ভূমি সেবা সহায়ক কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনীয় ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্দেশ্য, ভূমি সেবা ডিজিটাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি  ভূমি সেবা  প্রদান, অনলাইন ভূমি সেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদাই বৃদ্ধি, অভিযোগ গ্রহন ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি । আগামী ১৯শে মে সকাল সাড়ে ১০ টায়  জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য  র‌্যালি  বের হবে। জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত স্ব স্ব  স্টলে ভূমি সেবা সমূহ প্রদান করবে ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) মইনুল ইসলাম মইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ