• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চীনে পা রেখে হুবহু ট্রাম্পের মতো সম্মান পেলেন পুতিন

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরে গিয়েছিলেন। তার সপ্তাহ না পেরোতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেলেন চীনে। পুতিনকে ঠিক সেভাবেই স্বাগত জানানো হয়েছে, যেভাবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল।

পুতিনের জন্য আজ লাল গালিচা বিছানো হয়েছে। ২১ তোপে স্বাগত জানানো হয়েছে। শিশুরা রুশ ও চীনা পতাকা নাড়িয়ে ‘আপনাকে স্বাগত’ বলে।

তবে একটাই পার্থক্য ছিল। ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং। আর পুতিনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এরপর গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশ ‘রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা’ আরও গভীর করেছে। তিনি আরও বলেন, বিশ্ব এখন ‘ক্রমেই বিশৃঙ্খল’ হয়ে পড়ছে এবং ‘আধিপত্যবাদ সর্বত্র ছেয়ে গেছে’।

শি চীন ও রাশিয়াকে একসাথে ‘আরও ন্যায়সংগত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জানান।

তার এই মন্তব্য দুটো বিষয় স্পষ্ট করে। প্রথমত, বেইজিং ও মস্কোর মধ্যে যে গভীর আস্থার সম্পর্ক আছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তা নেই।

দ্বিতীয়ত, শি এমন একটি বহুমেরুর বিশ্ব চান যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে আসবে।

সূত্র– আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ