• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।  এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে নিহত সেনার নাম প্রকাশ করা হয়েছে।  নিহত সেনার নাম নেহোরাই লেইজার।  ১৯ বছর বয়সি লেইজার  ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী পৃথক এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, যে ঘটনায় লেইজার নিহত হয়েছেন, সেখানে আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।

লেবাননে গত ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ