• আজ- মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে রাজনৈতিক লড়াই আরও জোরদার করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৪ মে) সামাজিক মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

সরাসরি বক্তব্যে মমতা জানান, বিরোধী শক্তিকে এক মঞ্চে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি আরও বিভিন্ন বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ করা হবে। তার কথায়, বিজেপির মুখোশ খুলে দিতে বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের ভেতরে চাপ ও অস্বস্তির আবহ তৈরি হলেও মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, এখন মূল লড়াই বিজেপির বিরুদ্ধে।

তিনি আরও বলেন, দলের কঠিন সময়ে যারা সরে যেতে চাইছেন, তাদের নিয়ে তৃণমূল চিন্তিত নয়। বরং আদর্শগতভাবে দৃঢ় কর্মীদের নিয়েই নতুন লড়াই গড়ে তোলা হবে।

রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় স্তরে বিরোধী রাজনীতিকে আবার সক্রিয় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিবিরোধী ভোটকে একজোট রাখা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই তিনি ইন্ডিয়া জোটকে ফের সক্রিয় করতে চাইছেন। তবে এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

বিজেপির দাবি, বিরোধী জোটের শরিক দলগুলোর মধ্যেই এখন মতভেদ রয়েছে। বিশেষ করে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থেই বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুনের এই বৈঠক শুধু সাংগঠনিক বৈঠক নয়, আগামী দিনের জাতীয় রাজনীতির দিকনির্দেশও অনেকটা স্পষ্ট করতে পারে। বিরোধী জোট কতটা সক্রিয়ভাবে বিজেপির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ