• আজ- শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড়: শ্যামনগরে গাছ ভেঙে শিশুর মৃত্যু তুরস্কে গ্লোবাল স্পাইন কংগ্রেসে ডা. মাহমুদুল হাসান পলাশ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস পাটক্ষেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলায় ঘটনায় ৩৫০জনের নামে মামলা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা পালিত শ্যামনগরের গাবুরায় বজ্রপাতে নারীর মৃত্যু

২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের অধরা শিরোপার স্বাদ পেয়ে গেছে আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের এই দলে ২০২২ সালের বিশ্বজয়ী দলের ১৭ জনকে রেখে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি আছেন। গেল বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবারের বিশ্বকাপটিও নিজের করে নিতে প্রস্তুত। আছেন সে বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, সেরা তরুণ খেলোয়াড় এনজো ফের্নান্দেজও।

এছাড়াও বিশ্বকাপজয়ী পেনাল্টিটি নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে যাওয়া গনজালো মন্তিয়েল, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, তালিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদারা আছেন এই দলে।

সে বিশ্বকাপে খেলেছেন, কিন্তু এবার স্কোয়াডে নেই, এমনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আনহেল দি মারিয়া। তিনি ২০২৪ কোপা আমেরিকার পরই অবসর নিয়েছেন। ফ্রাঙ্কো আরমানিও অবসর নিয়েছেন আগেই। এছাড়া পাউলো দিবালাও সুযোগ পাননি। তার সঙ্গে হের্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ ও আলেহান্দ্রো পাপু গোমেজদেরও জায়গা হয়নি এই দলে।

২০২২ সালে বিশ্বজয়ী যে ১৭ জন আছেন: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তালিয়াফিকো, গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।

নতুন সংযোজন যে ৯ জন: হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেস।

বিশ্বজয়ী দল থেকে যারা বাদ পড়েছেন: ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল ডি মারিয়া, আনহেল কোররেয়া ও পাওলো দিবালা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ