• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

‘বিশ্বকাপে নেইমারকে রাখা অযৌক্তিক’

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে প্রায় আড়াই বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না নেইমার। এখনও তিনি খেলার জন্য ফিট নন। তবে ফিটনেস টেস্টে পাশ করায় কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে বিশ্বকাপ দলে রেখেছেন।

চোটাক্রান্ত নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে সমালোচনা হচ্ছে। ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো মনে করেন বিশ্বকাপ দলে নেইমারকে রাখা অযৌক্তিক।

দুর্দান্ত ফর্মে থাকা চেলসির জোয়াও পেদ্রোকে বিশ্বকাপে না নিয়ে নেইমারকে দলে রাখায় বিস্ময় প্রকাশ করে ফার্নান্দো বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’

ভেলোসো আরও বলেন, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু সে রেকোলেতা, রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলেছে… শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে পার্থক্য তৈরির চেষ্টা করেছে। আর সেটাও সে পারেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ