• আজ- শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড়: শ্যামনগরে গাছ ভেঙে শিশুর মৃত্যু তুরস্কে গ্লোবাল স্পাইন কংগ্রেসে ডা. মাহমুদুল হাসান পলাশ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস পাটক্ষেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলায় ঘটনায় ৩৫০জনের নামে মামলা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা পালিত শ্যামনগরের গাবুরায় বজ্রপাতে নারীর মৃত্যু

তুরস্কে গ্লোবাল স্পাইন কংগ্রেসে ডা. মাহমুদুল হাসান পলাশ

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

অপরাধ বার্তা ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘গ্লোবাল স্পাইন কংগ্রেস ২০২৬’–এ অংশ নিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পলাশ।

সম্প্রতি তিনি তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে এই কংগ্রেসে যোগ দিয়েছেন। সেখানে স্পাইন সার্জারির ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা এই কংগ্রেসে অংশ নিচ্ছেন।

এ ছাড়াও, এই কংগ্রেস শেষে এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি এবং ফিলিপাইন স্পাইন সোসাইটির আমন্ত্রণে ফিলিপাইনের সেবু-তে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক সাইন্টিফিক মিটিং-এ অংশগ্রহণের কথা রয়েছে তার।

ডা. পলাশ ২০০৬ সালে এমবিবিএস পাস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ভারতের তামিলনাড়ু থেকে এও ট্রমা কোর্স এবং আসামের গৌহাটি থেকে এও স্পাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে স্পাইন সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং নেন এবং একই বছর গুজরাটের আহমেদাবাদে এনডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন ট্রেনিং করেন।

এ ছাড়াও তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল এবং দক্ষিণ কোরিয়ার এআইএন হসপিটাল থেকে ফেলোশিপ লাভ করেছেন। দেশি-বিদেশি বেশ কিছু স্বনামধন্য মেডিকেল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক সম্মেলনসমূহে নিয়মিত বক্তা হিসেবে অংশগ্রহণ করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ