• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

রিপোর্টার: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

এই নিয়োগের প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নামে। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

সমাজসেবক মীর জিল্লুর রহমান বলেন, হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য হাবিবুল ইসলাম হাবিব ১৯৬৫ সালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসেবে উনার বিশেষ খ্যাতি ছিল এবং প্রাথমিক হতে মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শ্রেনিতেই মেধা ভিত্তিতে তিনি প্রথম ছিলেন।

তিনি ১৯৮০ সালে কলারোয়া সরকারী জি. কে. এম. কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৮২ সালে কলারোয়া সরকারী কলেজ হতে এচইএসসি পরীক্ষায় প্রথম শ্রেনিতেই উত্তীর্ণ হয়ে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীর সাথে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়ে ১৯৮৩ সালে প্রাচ্যের অক্সফোর্ড ও ছাত্র রাজনীতির আঁতুড় ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যপূর্ণ পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সহিত বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করেন।

দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করার আগ্রহের সহিত সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এর রাজনৈতিক আদর্শ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হন।

ছাত্র অবস্থায় থাকাকালীন তিনি যুগ্ম আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মিলনায়তন সম্পাদক, ঢাকসু সভাপতি সাতক্ষীরা জেলা, বিএনপি শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি। বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপির দায়িত্ব পালন করছেন।

সংগ্রামী রাজনৈতিক জীবন। রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ ও রক্তাক্ত হন যা ঐ আন্দোলনে ভিন্ন মাত্রা সংযোজিত হয়ে সাবেক সেনা শাসক এরশাদের পতনে সহয়তা করে।

হাবিবুল ইসলাম হাবিব, ১৯৯৬ ও ২০০২-২০০৬ (সাতক্ষীরা-১)তালা, কলারোয়া আসনে থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও তিনি দলীয় সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকটন থেকে নিয়োগ পত্র গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ