• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

ইরান-ইসরাইলের পালটাপালটি হামলা, সৌদিতে সতর্কতা জারি

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সরাইলি হামলার পরে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেইনি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। অন্যদিকে, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানসহ দেশের কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইরান ও ইসরাইলের  মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সৌদি সিভিল ডিফেন্স দেশটির আল-খারজ গভর্নরেট অঞ্চলের বাসিন্দাদের জন্য জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিভিন্ন দেশের কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ