• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের

রিপোর্টার: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে কিংবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইরানি সামরিক কর্তৃপক্ষ একে ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনের বেশি। নিহত ও আহতদের বড় অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ