• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

রিপোর্টার: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপনে মিটিং করার অভিযোগে রোববার (২১ জুন) ভোর রাত দেড় টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ ৮ জন।

পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশের নেতৃত্বে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাড়িছাদে গোপনে সভা করা হচ্ছে খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ