• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মুকুন্দমধুসূদনপুরের আব্দুস সালাম এর ছেলে। অভিযুক্ত প্রতারককে খুঁজছে পুলিশ ও ভুক্তভোগীরা।

 

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানা গেছে, ইসলামী ব্যাংকের উপজেলার বাঁশতলা বাজারের এজেন্ট ব্যাংকের শাখাটি বিগত ৫/৬ বছর ধরে অতি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ব্যাংকের শাখাটির এজেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন মুকুন্দ মধুসূদনপুরের প্রয়াত শেখ শাহাদাৎ হোসেনের ছেলে শেখ শামিম আজাদ।

 

এই শাখায় ক্যাশিয়ার হিসাবে দায়িত্বে থাকা বিশ্বাস ভঙ্গকারী প্রতারক শরিফুল ইসলাম ( এন আইডি নং ৬০০৩৪৭৩৭৮৯ ও ইউনিক আইডি কার্ড নং ১৮৬১০৪১০২) সুকৌশলে ব্যাংকের সেটেলমেন্ট একাউন্ট হতে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ও এলাকার অতি সরলমনা কিছু গ্রাহকের ভূল বুঝাইয়া এবং ধারঋন হিসাবে প্রায় ৪০ লক্ষ টাকা, মোট ৬০ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ১২/১৩ দিন।

 

এই ধুরন্ধর বিশ্বাসঘাতকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে শাখাটির মালিক শেখ শামিম আজাদ। ইসলামী ব্যাংকের চলমান শাখাটির দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করতে হীন ক্ষতিগ্রস্ত করেছে ঐ শরিফুল ইসলাম সবুজ।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি জানান, ইসলামী ব্যাংকের বাঁশতলা এজেন্ট শাখার ক্যাশিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটির যথাযথ তদন্ত ও অভিযুক্তকে খোঁজার কাজ চলছে। তবে ভুক্তভোগী কিংবা ক্ষতিগ্রস্ত কোনো গ্রাহক এর পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ