• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: অনুমতি ছাড়া একজন নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক পুরুষ। আর এ কারণে তাকে গুণতে হয়েছে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

রোববার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এই রায় দিয়েছেন আবুধাবির ফৌজদারি আদালত।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবির ফ্যামিলি, সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই রায় দেন।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত আসামি ওই নারীর ছবি ও ভিডিও ক্লিপ একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এতে ওই নারী মানসিক কষ্টের পাশাপাশি তার সামজিক সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালতে মামলাটি করেন।

খালিজ টাইমস বলছে, গত মার্চে আবুধাবির ফৌজদারি আদালত একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। পরে আপিল আদালতও রায় বহাল রাখে। অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত হয়।

রায়ে আদালত বলেছেন, গোপনীয়তার লঙ্ঘন একটি অন্যায় কাজ যা ওই নারীকে নৈতিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কেউ যদি অন্যের ক্ষতি করে, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তা করুক না কেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

আদালতের রায়ে বলা হয়, বাদী তার সম্মান ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার দিরহাম দাবি করলেও তথ্যপ্রমাণে কোনো উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা দীর্ঘমেয়াদে সামাজিক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়নি। আদালত মনে করেছে, মানসিক যন্ত্রণা, উদ্বেগ ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহামই যথেষ্ট।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ