• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

অবশেষে ইরানে হামলার দায় স্বীকার করলেন ট্রাম্প

রিপোর্টার: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত জুনে সংঘটিত হামলার দায় স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আমিই ইসরাইলের ইরান আক্রমণের ‘সম্পূর্ণ দায়িত্বে’ ছিলাম।

শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ইসরাইলের ওই হামলার জন্য মূলত আমিই দায়ী ছিলাম।

আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আক্রমণের সময় ওয়াশিংটন প্রশাসন দ্রুতই নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছিল। তবে ট্রাম্প এখন ক্রমশ সেই যুদ্ধের ফলাফল নিয়ে কৃতিত্ব দাবি করছেন।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসরাইল প্রথম আক্রমণ করেছিল, আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম। যখন ইসরাইল প্রথম ইরানে হামলা করল, সেটা ইসরাইলের জন্য এক মহা সাফল্যের দিন ছিল। কারণ সেই আঘাত বাকিগুলোর চেয়ে অনেক বেশি ক্ষতি করেছিল।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তিনি রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার দলকে সেভাবেই এগিয়ে েেয়ত হবে, যেভাবে ইসরাইল-ইরান যুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিল।

এদিকে, গত জুনের ওই ইসরাইলি বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ ছিল বিধ্বংসী। যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মাত্র ১২ দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ