• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আইসিসির ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, তালিকায় প্রেসিডেন্ট ও আইনজীবী

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট এবং একজন সিনিয়র আইনজীবীর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এটি ট্রাম্প প্রশাসনের ক্ষোভের সবশেষ বহিঃপ্রকাশ, যার লক্ষ্য হলো যুদ্ধাপরাধ তদন্তের ক্ষমতাসম্পন্ন এই আদালতটি ‘ভেঙে দেওয়া’। বিশ্বের ১২০টিরও বেশি দেশ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত এই আদালতের সদস্য।

মার্কো রুবিও বলেন, আইসিসি প্রেসিডেন্ট জাপানের তোমোকো আকানে এবং আইসিসির সিনিয়র আইনজীবী সেনেগালের আবদুলায়ে সেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

তার অভিযোগ, তারা এমন সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রচেষ্টায় যুক্ত ছিলেন, যাদের সরকার আইসিসির এখতিয়ার মেনে নেয়নি।

আইসিসি বলছে তারা তাদের কর্মীদের পাশে আছে এবং তাদের বিশ্বাস রুবিও যা ঘোষণা করেছেন তা এমন পদক্ষেপ যা আইনের শাসনকে দুর্বল করবে।

মার্কো রুবিও আইসিসিকে ‘একটি দুর্নীতিগ্রস্ত এবং মারাত্মকভাবে রাজনৈতিক প্রভাবাধীন আদালত’ হিসেবে অভিহিত করেন।

তার অভিযোগ, আদালত ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতার অপব্যবহার করেছে এবং নিজস্ব এখতিয়ার অতিক্রম করেছে। তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আক্রমণ আমরা সহ্য করব না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে আইসিসির অন্তত ১১ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তাদের মধ্যে রয়েছেন ৯ জন বিচারক এবং প্রধান প্রসিকিউটর।

এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ করা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন সেবা পাওয়ার ওপর বিধিনিষেধ।

আফগানিস্তানে মার্কিন সেনা ও কর্মকর্তাদের নিয়ে আইসিসির তদন্ত এবং গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতিশোধ হিসেবেই এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতকে ইহুদিবিদ্বেষ দ্বারা প্রভাবিত বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র বা ইসরাইল- কেউই আইসিসিরর সদস্য নয়।

তবে ফিলিস্তিন রাষ্ট্র ২০১৫ সালে আইসিসির সদস্য হয়, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত হয়েছে বলে অভিযোগ ওঠা অপরাধগুলোর তদন্তের পথ আদালতের জন্য উন্মুক্ত হয়।

আইসিসির প্রতি ট্রাম্পের বিরোধিতা তার প্রথম মেয়াদ থেকেই চলে আসছে।  সে সময় তিনি প্রথমবার আইসিসিকে একটি ‘হুমকি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই আদালতের ‘কোনো এখতিয়ার, বৈধতা বা কর্তৃত্ব নেই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ