• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আনসার কমান্ডার শাহিনুরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ দূর্নীতির অভিযোগ

রিপোর্টার: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আনসার কমান্ডার বিরুদ্ধে ঘুষ ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী কর্তৃক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি দলনেত্রী নাহার বেগম বাদী হয়ে একই ইউনিয়ন এর আনসার কমান্ডার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের রকিব উদ্দিন এর পুত্র লম্পট শাহিনুর রহমান মিঠুর বিরুদ্ধে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, নাহার বেগম ও শাহিনুর রহমান মিঠু তালা উপজেলা আনসার ভিডিপি অফিসে কর্মরত, সেই সুবাদে দুই জনের মধ্যে বিভিন্ন সময় এক সাথে কাজ করতে হয়। দীর্ঘদিন কাজের সুবাদে শাহিনুর রহমান মিঠু কুপ্রস্তাব দিত নাহার বেগমকে।

এতে রাজি না হওয়ায় নাহার বেগমকে হয়রানি করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা অব‍্যহত থাকে, এক পর্যায় শাহিনুর রহমান মিঠু নাহার বেগমের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি অফিসে লিখিত ভাবে মিথ্যা অভিযোগ দেয়।

ওই অভিযোগ থেকে পরিত্রান পেতে নাহার বেগম নিরুপায় হয়ে, শাহিনুরের দ্বারস্থ হলে শাহিনুর রহমান নাহার বেগমের কাছে এক লক্ষ টাকা দাবি করে এবং কু-প্রস্তাব দেয়। অবশেষে নাহার বেগম শাহিনুর রহমানকে পচাত্তর হাজার টাকা দেয়। টাকা দেওয়ার পরও নাহার বেগমের বিরুদ্ধে দেওয়া অভিযোগ শাহিনুর প্রত‍্যাহার করিনি ।

নাহার বেগম গত ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাটকেলঘাটা শাহিনুর রহমানের নিকট ওই পচাত্তর হাজার টাকা ফেরত আনতে গেলে, টাকা না দিয়ে শাহিনুর রহমান নাহার বেগমকে দোকানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

এবিষয়ে নাহার বেগম বাদী হয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় শাহিনুর রহমান মিঠুকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পাটকেলঘাটা থানার এই আই শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, নাহার বেগমের অভিযোগ পেয়েছি তবে আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে ব‍্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ