• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাঁচা থাকবেনা- কাজী আলাউদ্দীন

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচার শুরু করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার অন্যতম বৃহৎ ও পুরাতন মোকাম বড়দল বাজারে লিফলেট বিতরণ ও পথ সভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করা হয়।

শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন বাজারে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে বাজারে প্রধান সড়কে পথসভা করা হয়। সভায় সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছি। আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাঁচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সবচেয়ে টেকসই করা হবে। আজ থেকে আমার নির্বাচনী প্রচার বড়দল থেকে শুরু করা হলো।

এসময় আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ