• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয়ে পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই তার এই সাফল্য রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। উচ্ছ্বসিত তার পরিবারও।

বিজয়ের এই সাফল্য নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাবা চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমত, বাবা হিসেবে আমি খুবই গর্বিত ও আনন্দিত। কারণ গত দুই বছর ধরে আমি ও আমার স্ত্রী ওর মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস দেখেছি।’

চন্দ্রশেখর জানান, তার ছেলে বিজয়ে তাকে বলেছিলেন ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব।’

তিনি আরও জানান, তার ছেলে পুরো প্রচারণাজুড়ে অটল বিশ্বাস দেখিয়েছিলেন। তার কথায়, ‘এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’

চন্দ্রেশখর আরও বলেন, ‘একজন নেতার জন্য এই সাহস—কোনো জোট ছাড়াই লড়াই করা—খুবই প্রশংসনীয়। এটা তামিলনাড়ু ও তার মানুষের জন্যও ভালো। আমি মনে করি, এটা ঐতিহাসিক সাফল্য।’

ছেলের সাফল্যে তার মা শোভা চন্দ্রশেখরও আনন্দিত বলে বলেন জানান এস এ চন্দ্রশেখর।

বিজয়ের জয়ের খবরে তার বাড়িতে ভক্তদের ভিড় বাড়তে থাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে বিজয়ের বাড়িতে।

দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিজয়ের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ