
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের অভিযানে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির আরিফ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার কর করা হয়।
এদের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাশের ছেলে রাজ্যেশ্বর দাশ (৫৮) কে আশাশুনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা নং ২৪ তারিখ ২৩/০৬/২০২৬ গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার অপরজন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে মোঃ আল নোমানকে আশাশুনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা নং ২২ তারিখ ২১/০৬/২০২৬ তে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।