• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

আশাশুনিতে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্ববর) বিকালে উপজেলার তেতুলিয়া বাজারে এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। তেতুলিয়া বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

লিফলেট বিতরণ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী কাজী আলাউদ্দীন পথ সভায় বক্তব্য রাখেন।

এসময় ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ